করোনা : সুস্থ হয়ে উঠেছেন লক্ষাধিক মানুষ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
করোনা : সুস্থ হয়ে উঠেছেন লক্ষাধিক মানুষ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

করোনা : সুস্থ হয়ে উঠেছেন লক্ষাধিক মানুষ

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
করোনা : সুস্থ হয়ে উঠেছেন লক্ষাধিক মানুষ

চীনের উহান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দাপটে আক্রান্ত ও মৃতের সংখ্যা জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। তবে প্রাণঘাতী এই ভাইরাসের কবল থেকে ঘুরে দাঁড়াচ্ছে পৃথিবী! করোনার আতঙ্ককে হার মানাচ্ছে সচেতনতা। ফলপ্রসূ হচ্ছে চিকিৎসকদের লড়াই। করোনা যেমন ক্রমশ নিজের কালো থাবায় হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, তেমনি ভাইরাসের কবল থেকে হাজার হাজার মানুষকে ফিরিয়ে আনছে চিকিৎসকদের নিরলস পরিশ্রম।

পরিসংখ্যান বলছে, এরই মধ্যে গোটা বিশ্বের প্রায় এক লাখ ৩৪৫ জন মানুষ পুরোপুরি সুস্থ হয়ে গেছেন করোনার কবল থেকে। তাদের অনেককেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। বাড়ি ফিরে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন বেশিরভাগই।

কারোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১৫ হাজার তিনশ সাত জন মানুষ। অর্থাৎ, মৃত্যুর তুলনায় সুস্থতার পরিমাণ কয়েকগুণ বেশি। এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪০ হাজারের কাছাকাছি মানুষ। অর্থাৎ, প্রত্যেক ৭ জন আক্রান্তের মধ্যে ২ জন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। এই পরিসংখ্যান ক্রমশ আশা জাগাচ্ছে চিকিৎসকদের মধ্যে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছে করোনার সংক্রমণের গতির তুলনায় এতে মৃত্যুর হার একেবারেই উদ্বেগজনক নয়। করোনায় মৃত্যুর হার ২ শতাংশেরও কম। তাছাড়া ৮৫ শতাংশ আক্রান্তের মধ্যে এর প্রভাব একেবারেই নগণ্য। শুধু সচেতনতার প্রসার ঘটাতে পারলেই এই রোগকে রুখে দেওয়া সম্ভব। তবে এত আশার কথার মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা।

বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যাটা সত্যিই উদ্বেগজনকভাবে বাড়ছে। যা নিয়ন্ত্রণ করতে আরও কড়া পদক্ষেপ নিতে হবে আক্রান্ত দেশগুলোকে। সচেতন করতে হবে নাগরিকদের বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..