বিশ্বের সব ভাষায় কোরআন ছাপানোর উদ্যোগ সৌদির
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিশ্বের সব ভাষায় কোরআন ছাপানোর উদ্যোগ সৌদির
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

বিশ্বের সব ভাষায় কোরআন ছাপানোর উদ্যোগ সৌদির

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
বিশ্বের সব ভাষায় কোরআন ছাপানোর উদ্যোগ সৌদির

সৌদি আরবের মদিনায় বাদশা ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স বিশ্বের সকল ভাষায় পবিত্র কোরআন ছাপানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। ইতোমধ্যেই বিশ্বের ৭৪টি ভাষায় কোরআনে অনুবাদ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এছাড়া খুব সহজেই যেন মানুষ ইন্টারনেটে কোরআন পড়তে পারেন, সেজন্য ডিজিটাল মাধ্যমেও কোরআন প্রকাশ করা হচ্ছে।

সৌদি বাদশার আমন্ত্রণে ১৬ দেশের প্রতিনিধিরা শনিবার মদিনায় অবস্থিত বাদশা ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় বাদশা ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্সের কার্যক্রম প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়। একইসঙ্গে কোরআন মুদ্রণ প্রক্রিয়া পরিদর্শন করেন প্রতিনিধিরা।

বাদশা ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্সের কর্মকর্তারা জানান, বিশ্বের ৭৪টি ভাষায় কোরআনের অনুবাদ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের সকল ভাষায় পবিত্র কোরআন ছাপানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে অডিও এবং ডিজিটাল মাধ্যমেও কোরআন প্রকাশ করা হচ্ছে। ইতোমধ্যেই ডিজিটাল মাধ্যমে ১২টি ভাষার কোরআন প্রকাশ করা হয়েছে।

বাদশা ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স বিশ্বের সবচেয়ে বড় কোরআন ছাপাখানা প্রতিষ্ঠান। বিশ্বের সকল দেশের মুসলমানের কাছে বিনামূল্যে কোরআন পৌঁছে দেওয়ার জন্য ১৯৮৪ সালে এটি প্রতিষ্ঠা করা হয়। তবে পরবর্তীতে শুধু কোরআন মুদ্রণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি প্রতিষ্ঠানটি। নির্ভুলভাবে কোরআন মুদ্রণ, কোরআন গবেষণা, কোরআনের ক্যালিগ্রাফি, ডিজিটাল মাধ্যমে কোরআন, মহানবির জীবনী প্রকাশসহ নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে তারা।

১৯৮৪ সালে বাদশা ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত ৩৫ কোটির বেশি কোরআনের কপি ছেপেছে প্রতিষ্ঠানটি। প্রতি বছর প্রতিষ্ঠানটির দুই কোটি কোরআন ছাপানোর সক্ষমতা রয়েছে।

মদিনায় যেসব দর্শনার্থী আসেন, তাদের অনেকেই বাদশা ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্স পরিদর্শন করে থাকেন। এখানে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন। দেখতে পারেন কোরআন মুদ্রণ প্রক্রিয়া। এছাড়া বিভিন্ন ভাষায় প্রকাশিত কোরআনের কপিও পরিদর্শন করতে পারেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..