কামাল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কামাল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

কামাল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
কামাল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কামাল হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামী সাদ্দামকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে ঢাকার ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১ র মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪শে মার্চ নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা ৬জন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরমধ্যে ৪ জন আসামি আদালতে রায় প্রদান কালে জেলহাজতে আটক ছিল। শরীফ (২০) এবং সাদ্দাম (২৬) নামের দুইজন পলাতক ছিল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ করা শুরু করে। এক পর্যায়ে র‌্যাব -১১ একটি গোয়েন্দা দল গোপন তথ্যের মাধ্যমে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সাদ্দামের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। শুক্রবার ডিএমপি ঢাকার ধানমন্ডি থানার জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, রূপগঞ্জ উপজেলার গুতিয়াব গ্রামের কামাল হোসেন জমির কেনা-বেচার ব্যবসা করতেন। সেই সুবাদে জমি বিক্রয়ের শর্তে ভিকটিম তার নিজ এলাকার মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না গ্রহণ করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাহবুব জমির টাকা দিতে না পারায় কামাল হোসেন বায়নার টাকা ফেরত দিবে বলে আশ্বস্ত করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ও প্রায় সময় কথা-কাটাকাটি চলছিল। সেই বিবাদের সূত্র ধরে ২০১৪ সালের ২৪ শে জুন সাদ্দামসহ ৫ জন মিলে ভিকটিমকে টার্গেট করে কামাল হোসেন রাস্তার মধ্যে এলোপাতাড়ি মারধর করে এবং কুপিয়ে হত্যা করে।

উক্ত ঘটনায় কামাল হোসেন মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..