কাশীপুরে জমিয়তের প্রতিনিধি সম্মেলন : ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কাশীপুরে জমিয়তের প্রতিনিধি সম্মেলন : ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

কাশীপুরে জমিয়তের প্রতিনিধি সম্মেলন : ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
কাশীপুরে জমিয়তের প্রতিনিধি সম্মেলন : ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ২০২৫-এ এক উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২০ জুলাই) আয়োজিত এ সম্মেলনে মুফতি রিয়াজ উদ্দিনকে সভাপতি ও হাফেজ হানজালাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বৃহত্তর ইসলামী জোট গঠনের সম্ভাবনা উজ্জ্বল। তাই আমরা ফতুল্লা থানার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে কমিটি গঠনের মাধ্যমে মাঠ সংগঠনকে শক্তিশালী করে তুলছি।”

তিনি আরও বলেন, “দেশের নির্বাচনব্যবস্থার ওপর গভীর ষড়যন্ত্র চলছে। এই অবস্থায় সবার দায়িত্ব, সজাগ থেকে সুষ্ঠু নির্বাচন আদায়ের সংগ্রামে অংশ নেওয়া। এ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি হচ্ছে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের যুদ্ধ- ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ। এই যুদ্ধে জয়ী হতে হলে প্রয়োজন সাহসী নেতৃত্ব। কাশীপুরবাসীর জন্য সেই নেতৃত্ব হতে পারেন মুফতি মনির কাশেমী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাফিজুর রশীদ, মাওলানা এস. মোহাম্মদ ইবনে মাহফুজ, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন, মুফতি তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, মাওলানা সোহেল তাইফি, মাওলানা জমির উদ্দিন ফারুকী, মাওলানা শরিফুল ইসলাম এবং মাওলানা কামরুল হাসান দায়েমী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..