কাশীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কাশীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

কাশীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
কাশীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লার কাশীপুরে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে কাশীপুরের ৭নং ওয়ার্ডের আদর্শনগর এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ইসমাইলকে আটক করে।

পরে ফতুল্লা থানা পুলিশকে খবর দিলে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে ইসমাইলকে গ্রেফতার করে। ইসলাইল আদর্শনগর এলাকার শাজাহান মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, বেশ কয়েক মাস আগেও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল ইসমাইল মূলত এলাকায় আধিপত্য বিস্তার করতে একটি মহল ইসমাইলসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের শেল্টার দিচ্ছে।

জানাগেছে, কয়েকদিন পর পরই ৭নং ওয়ার্ডের আদর্শনগর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। নামে আদর্শনগর হলেও এলাকাবাসী রয়েছে অস্বস্তিতে। সপ্তাহে অন্তত কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। গত শনিবারও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ঐ সংঘর্ষের ঘটনার একদিন পরই সোমবার বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যপারে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল করিম জানান, ইসমাইলকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..