কাশীপুরে পিস্তল ঠেকিয়ে টাকা লুট
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কাশীপুরে পিস্তল ঠেকিয়ে টাকা লুট
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

কাশীপুরে পিস্তল ঠেকিয়ে টাকা লুট

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
কাশীপুরে পিস্তল ঠেকিয়ে টাকা লুট

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লা থানাধীন কাশীপুরে দাবীকৃত চাঁদা না দেয়ায় পিস্তল ঠেকিয়ে টাকা লুট করার অভিযোগ উঠেছে সন্ত্রাসী একটি গ্রুপের বিরুদ্ধে। সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয়কারী ডিলার আমরিন ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিক আল-আমিনের কাছ থেকে দাবীকৃত চাঁদা না দেয়ায় প্রাইভেটকার যোগে একদল সন্ত্রাসী প্রতিষ্ঠানের ম্যানেজার নাসিরকে পিস্তল ঠেকিয়ে তিন লক্ষ টাকা ছিনিয়ে নেয়াসহ প্রতিষ্ঠানে ভাংচূর চালায়। এ ঘটনায় বুধবার রাতে ফতুল্লা মডেল থানা একটি অফিযোগ দিয়েছে নাছির।

অভিযোগ সূত্রে জানা গেছে, শহরের পাইকপাড়া বড় গোরস্থান এলাকার ফজল হকের পুত্র রাজিব, রোমান মিয়ার পুত্র রাব্বি, হালিমের পুত্র উৎসসহ ৫/৬জন সন্ত্রাসী বুধবার রাত ৮টায় কাশিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করা কালে সন্ত্রাসীরা প্রাইভেটকার যোগে পিস্তল এবং ধারালো অস্ত্র নিয়া আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে।

এসময় অতর্কিতভাবে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে আলমারীতে থাকা চাউল বিক্রয়ের নগদ তিন লক্ষ টাকা লুট করে নেয়। এর আগে আমরিন ট্রেডার্স প্রতিষ্ঠানের মালিক মোঃ আল-আমিনের কাছ থেকে চাঁদা বাবদ বিভিন্ন অংকের টাকা দাবী করিয়া আসছিল ঐ সন্ত্রাসীরা।

জানা গেছে, পাইকপাড়া বড় গোরস্থান এলাকার ফজল হকের পুত্র রাজিব, রোমান মিয়ার পুত্র রাব্বি, হালিমের পুত্র উৎস’র নেতৃত্বে বিশাল একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। মাদক ব্যবসা তেকে শুরু করে চাঁদাবাজীসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে এই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..