কাশীপুরে ৭শ’ পরিবার পেল আব্দুল মজিদ ফাউন্ডেশনের ঈদ উপহার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কাশীপুরে ৭শ’ পরিবার পেল আব্দুল মজিদ ফাউন্ডেশনের ঈদ উপহার
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

কাশীপুরে ৭শ’ পরিবার পেল আব্দুল মজিদ ফাউন্ডেশনের ঈদ উপহার

ফতুল্লা সংবাদদাতা
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০
কাশীপুরে ৭শ’ পরিবার পেল আব্দুল মজিদ ফাউন্ডেশনের ঈদ উপহার

প্রতি বছরের মতো এবারও ফতুল্লার কাশীপুরে ৭শ’ পরিবারের কাছে ঈদ উপহার পৌছে দিয়েছে আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশন। বুধবার রাতে ও বৃহস্পতিবার (১৪ মে) সকালে কাশীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ও আশপাশের কয়েকটি ওয়ার্ডে সাড়ে সাতশ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, পেয়াজ, সেমাই ও আলু দেয়া হয়। প্রথম রমজান ও বৃহস্পতিবার দুই দফায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক গ্রুপ ‘আলোকিত কাশীপুর’ এর ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। ইতোপূর্বে নিজের বাড়িতে ১০জন ভাড়াটিয়ার একমাসের বাড়ি ভাড়াও মওকুফ করেন।

এ প্রসঙ্গে আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি শাহাদাত হোসেন শ্যামল বলেন, করোনা পরিস্থিতির কারণে সাধারণ মধ্যবিত্ত অনেকেই কষ্টে দিনাতিপাত করছে। আব্দুল মজিদ ফাউন্ডেশন এলাকার শিক্ষা-সামাজিক ও অন্যান্য কাজে সবসময় মানুষের পাশে ছিলো, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, কোন প্রচারের জন্য আমি দান করি না। আল্লাহকে খুশি করার জন্য দান করার বিষয়টি আমাকে আমার বাবা আব্দুল মজিদ সাহেব শিক্ষা দিয়ে গেছেন। আপনারা শুধু আমার বাবার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য আলহাজ্ব আব্দুল মজিদ ফাউন্ডেশন এলাকার শিক্ষা-সামাজিক ও অন্যান্য জনহিতকর কাজ করে আসছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..