কুতুবপুরে রাস্তা ও ড্রেন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে এলাকাবাসী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কুতুবপুরে রাস্তা ও ড্রেন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে এলাকাবাসী
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

কুতুবপুরে রাস্তা ও ড্রেন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে এলাকাবাসী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
কুতুবপুরে রাস্তা ও ড্রেন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে এলাকাবাসী

নারায়ণগঞ্জের কাগজ : কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড এর সবচেয়ে অবহেলিত এলাকা হচ্ছে পশ্চিম দেলপাড়া খালপাড় এলাকাবাসী। ক্ষমতার পালা বদল হয় কিন্তু কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া থেকে বারবার এ এলাকাটি বঞ্চিত হয়েছে। স্থানীয় প্রতিনিধিদের অনেকবার এলাকার রাস্তা ও পয়ঃ নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার তাগিদ দিলেও তারা এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না এমন অভিযোগ এলাকার মানুষের। পরিকল্পিত রাস্তা ও ড্রেনেজ না থাকায় এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, এ অবর্ননীয় দূর্ভোগের হাত থেকে মুক্তি পেতে এলাকার মুরুব্বী সমাজ প্রতি বাড়ি থেকে ৫ হাজার টাকা করে কয়েক লাখ টাকা দেওয়ার পরে রাস্তা ও ড্রেনের কাজটি গেল দুই বছর ধরে সম্পূর্ন হয়নি। ফলে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জামান মিয়ার উপর এলাকাবাসীর চরম অসন্তোষ দানা বেধে উঠছে।

এলাকাবাসী আরো জানায়, দীর্ঘদিন রাস্তা ও ড্রেনের কাজ সম্পূর্ন না হওয়ায় ড্রেনে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়ে মশা, মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি ময়লার দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওই রাস্তা দিয়ে চলাচল করতে হিমশিম খাচ্ছে এলাকাবাসী। বিশেষ করে এলাকার মুসুল্লীরা মসজিদে নামাজ পড়তে এসে চরম দূর্ভোগ পোহাচ্ছে।

এলাকাবাসী এ দূর্ভোগের হাত থেকে পরিত্রাণ পেতে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর হস্তক্ষেপ কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..