কৃষ্ণার পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
কৃষ্ণার পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

কৃষ্ণার পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
কৃষ্ণার পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

নারায়ণগঞ্জের কাগজ : রাজধানীর বাংলামোটরে ট্রাস্ট পরিবহনের বাসচাপায় পা হারানো কৃষ্ণা চৌধুরী রায়ের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর নোটিশটি পাঠানো হয়েছে। কৃষ্ণা চৌধুরী রায়ের স্বামী রাধে শ্যামের পক্ষে নোটিশটি পাঠান আইনজীবী ইমরান হোসেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিপি, বিআরটিএর চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসক বরাবর আইনি নোটিশের কপি পাঠানো হয়েছে। এই টাকা সংগ্রহ করে ভুক্তভোগীকে প্রদান করার জন্য তাদের বলা হয়েছে।

আইনজীবী ইমরান হোসেন সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিপূরণর একটি অংশ তার (কৃষ্ণা) যে পারিবারিক দুর্ভোগ হয়েছে তার জন্য এক কোটি টাকা। আবার তার ব্যক্তিগতভাবে যে দুর্ভোগ হয়েছে, সেটির জন্য আরও এক কোটি টাকা। এই নিয়ে মোট দুই কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।’

কৃষ্ণা রায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) হিসাব বিভাগের সহকারী ব্যবস্থাপক। গত ২৭ আগস্ট ট্রাস্ট ট্রান্সপোর্টের বেপরোয়া গতির একটি বাস রাজধানীর বাংলামোটরে ফুটপাতে উঠে পড়ে। এতে কৃষ্ণা রায়ের হাঁটুর নিচ থেকে বাঁ পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তার জীবন রক্ষায় পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা হাঁটুর নিচের অংশ কেটে ফেলেন। পরে সংক্রমণ হওয়ায় তার হাঁটুর ওপরের কিছু অংশও কেটে ফেলা হয়।

এর আগে গ্রেফতার বাসটির অনিয়মিত চালক মো. মোরশেদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি এখন কারাগারে আছেন।

এদিকে কৃষ্ণা রায়ের বাঁ পা পিষে দেয়া বাসের মালিক ও চালকের সহকারীকে ১২ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলম বলেন, আসামিদের ধরতে থানা-পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..