মামুন হত্যা মামলায় ৭ আসামীর জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মামুন হত্যা মামলায় ৭ আসামীর জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

মামুন হত্যা মামলায় ৭ আসামীর জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
মামুন হত্যা মামলায় ৭ আসামীর জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন হত্যা মামলায় আওয়ামী নেতা আক্তার-সুমনের সাত অনুসারী সন্ত্রাসীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আাদালত। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এর আদালতে তারা আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।

এসময় আদালত উভয় পক্ষের আইনজীবীদের শুনানী শেষে আত্মসমর্পনকারী রতন হোসাইন ওরফে রাখাল রতন, শাওন হোসেন, রাকিব প্রধান, নয়ন ওরফে কিলার নয়ন, শাহ আলম, জয়নাল ও রাসেল সহ প্রত্যেককে কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন এর সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মসমর্পনকারী আসামীরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের মধ্যে সেচ্ছায় আত্মসমর্পনের আদেশ নিয়ে সংশ্লিষ্ট আদালতে হাজির হয়েছে। আদালত তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তকারী অফিসার জিজ্ঞাসাবাদের জন্য ৭জনের বিরুদ্ধে রিমান্ড চাইতে পারেন।

উল্লেখ্য, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ভোর ৫ টার দিকে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন সংলগ্ন (পাকিস্তানী খাদের) নিজ বাড়ীর সামনে বাসা থেকে বের করে মামুন হোসাইনকে গুলি করে হত্যা করা হয়। এঘটনায় মামুনের স্ত্রী বাদী হয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা আক্তার ও সুমনসহ তাদের অনুসারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..