খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে : নাহিদা বারিক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে : নাহিদা বারিক
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ নারায়ণগঞ্জে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ফতুল্লায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে : নাহিদা বারিক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে : নাহিদা বারিক

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকতা নাহিদা বারিক বলেছেন, খেলাধুলা করলে শরীর-মন দুটোই ভালো থাকে, খেলাধুলাকে প্রধান্য দিতে হবে নইলে যুব সমাজ মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়বে। হাজীগঞ্জের এই মাঠটিকে বাঁচিয়ে রাখতে হবে। প্রতিদিন সকালে এই এলাকার মুরুব্বিরা ব্যয়াম করতে পারে তাহলে তাদের শরীর ও মন দুটোই ভালো থাকবে। আর বিকেলে ছেলেরা তাদের খেলাধুলা করতে পারে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল ৪ টায় হাজীগঞ্জ ঈদগাহ মাঠে মরহুম ইয়াছিন চেয়ারম্যান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি যুব সমাজকে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান। এর পর মাঠে গিয়ে খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও একটি গোল দিয়ে খোলার উদ্বোধন করেন।

ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ফাইজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, পদক্ষেপ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সেলিম আহম্মেদ হেনা, সমাজ সেবক নেয়ামত হোসেন, মোঃ কামাল হোসেন, কাজী দৌলত হোসেন, কাজী সাগর, জাহাঙ্গীর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..