গণধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
গণধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

গণধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ মে, ২০২৪
গণধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী মোক্তার (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। তাকে শুক্রবার (৩ মে) খাগড়াছাড়ি জেলার মাটিরাঙ্গা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া। এর আগে এই মামলার আরেক দণ্ডপ্রাপ্ত আসামী খোকন ওরুফে খোকা (৩০) কে গ্রেফতার করেছিল র‍্যাব।

মোক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছোনার গ্রামের শুক্কুর আলীর ছেলে।

র‍্যাব জানায়, গত ১৫ এপ্রিল নারায়ণগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামী মোক্তার এবং খোকনকে রূপগঞ্জের একটি গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। উভয় আসামীই দীর্ঘদিন আত্মগোপনে ছিল। বিজ্ঞ আদালতের রায় ঘোষনার পর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামী খোকনকে ইতিপূর্বে গ্রেফতার করা হলেও প্রধান আসামী মোক্তার পলাতক ছিল।

র‍্যাব মামলার নথি সূত্রে জানায়, রূপগঞ্জ উপজেলার ছোনাব গ্রামে ভিকটিম ও তার স্বামী উভয়ই পেশায় শ্রমিক। ভিকটিমের স্বামী ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি ভাড়া বাসায় তার স্ত্রীকে রেখে কাজে চলে যায়। বাসায় অন্য কেউ না থাকার সুযোগে ভিকটিমকে একা পেয়ে সন্ধ্যায় আসামি মোক্তার (২৫) সহ তার সহযোগীরা মিলে ভিকটিমের ঘরে প্রবেশ করে পালাক্রমে ধর্ষণ করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..