গাজী টায়ারসে অগ্নিকান্ডে নিখোঁজ স্বজনদের লিংকরোড সড়ক অবরোধ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
গাজী টায়ারসে অগ্নিকান্ডে নিখোঁজ স্বজনদের লিংকরোড সড়ক অবরোধ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

গাজী টায়ারসে অগ্নিকান্ডে নিখোঁজ স্বজনদের লিংকরোড সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
গাজী টায়ারসে অগ্নিকান্ডে নিখোঁজ স্বজনদের লিংকরোড সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ারস কারখানায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিখোঁজদের ছবি হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও জাফর সাদিক চৌধুরী ঘটনাস্থলে এসে নিখোঁজ স্বজনদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে নিখোঁজ স্বজনরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইনের সঙ্গে সাক্ষাৎ করেন।

নিখোঁজ স্বজনরা বলেন, গত ২৫ অগাস্ট রাতে রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছে। ৪ মাস হয়ে আসলেও তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি নিখোঁজ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছে। প্রশাসনের লোকজন বলছে তারা বেঁচে নেই। কিন্তু তাদের মরদেহ কিংবা দেহাবশেষ কিছুই দিচ্ছে না। আমরা পরিবারের নিখোঁজদের সন্ধান চাই।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, গাজী টায়ারসে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি ১৮২ জন নিখোঁজের একটি তালিকা তৈরি করেছে। তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে সেটা যাচাই-বাছাই করার জন্য পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, গাজী টায়ারসে আগুনের ঘটনায় একটি জিডি দায়ের হয়েছিল এবং জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটিও প্রতিবেদন দিয়েছে। সে বিষয় নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ডিএনএ প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত: অগ্নিকান্ডের আগে লুটপাট করতে গিয়ে অনেকেই গাজী টায়াসের ভেতরে আটকা পড়েন। এবং পুড়ে ছাই হয়ে গেছেন। এমন তথ্য জানিয়েচিল স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..