ঘরে ঘরে চাকুরী, কৃষকদের সার দিবে দেয় নাই : দুদু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঘরে ঘরে চাকুরী, কৃষকদের সার দিবে দেয় নাই : দুদু
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ঘরে ঘরে চাকুরী, কৃষকদের সার দিবে দেয় নাই : দুদু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
ঘরে ঘরে চাকুরী, কৃষকদের সার দিবে দেয় নাই : দুদু

নারায়ণগঞ্জের কাগজ : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নানা রকম বিরোধিতার কারণে শেখ হাসিনা ১২ বছর আগে ক্ষমতায় চালের দাম ছিল ১২ টাকা, ঘরে ঘরে চাকুরী দিবে, কৃষকদের সার দিবে দেয় নাই। এটা শেখ হাসিনা। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। সব ব্যাংকের টাকা চুরি হয়েছে।

জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের দেড় কোটি টাকার কারণে ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদককে বহিস্কার করতে পারেন লাখ লাখ টাকা লুটপাটের কারণে শেখ হাসিনার পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবেনা। ছাত্রদলের কমিটি নিয়ে বিএনপি হস্তক্ষেপ করেছে। ছাত্রলীগের সভাপতি, সম্পাদককে বহিষ্কার করেছে এজন্য তারা কি বলবে। হাইকোর্ট বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নেয়ার রায় দিলেও তাকে সরকার যেতে দিচ্ছেনা। অথচ শেখ হাসিনা চোখের চিকিৎসার জন্য বিদেশে যান। আসুন এই জালিম সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করি। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কৃষক দলের সম্মেলন ২০১৯ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মাসদাইর মজলুম মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক কৃষিবিদ হাসান জাফির তুহিন। কৃষকদল নারায়ণগঞ্জ জেলা সভাপতি শরিফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড তৈমুর আলম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহবায়ক তৌকির হোসেন মোঃ জসিম, সদস্য এসকে সাদিক, নাসিরউদ্দিন হায়দারী, রফিকুল ইসলাম জীবন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান আনু, মহানগর বিএনপির প্রবীণ নেতা জামাল উদ্দিন কালু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

বিএনপি নেতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সভাপতি ও নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ওলামা দলের সভাপতি সামসুর রহমান বেনু, কৃষক দলের নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আবু তাহের মোল্লা, ফতুল্লা কৃষক দলের সভাপতি দুলাল হোসেন, সোনারগাঁ থানা কৃষক দলের সভাপতি মনির মল্লিক, আড়াই হাজার থানা কৃষক দলের সভাপতি আব্দুল হামিদ মোল্লা, রূপগঞ্জ থানা কৃষক দলের সভাপতি ডাঃ শাহীন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সভাপতি লিয়াকত হোসেন লিকু, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি মশিউর রহমান পাভেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..