ঘুষ ও নানা অভিযোগে বিতর্কিত আড়াইহাজার থানার ওসি বদলি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঘুষ ও নানা অভিযোগে বিতর্কিত আড়াইহাজার থানার ওসি বদলি
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ঘুষ ও নানা অভিযোগে বিতর্কিত আড়াইহাজার থানার ওসি বদলি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ঘুষ ও নানা অভিযোগে বিতর্কিত আড়াইহাজার থানার ওসি বদলি

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনকে ঘুষ ও নানা অভিযোগে অবশেষে বদলি করা হয়েছে। থানায় দায়িত্ব গ্রহণের মাত্র আট মাসের মাথায় তাকে এই পদ থেকে সরিয়ে নেওয়া হলো। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’-সার্কেল) মেহেদী ইসলাম।

২০২৪ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আড়াইহাজার থানায় যোগ দেন ওসি এনায়েত হোসেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সম্প্রতি ঘুষ নেওয়ার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি আরও আলোচনায় আসে।

এছাড়াও সম্প্রতি আড়াইহাজারের দুপ্তারা বাজার এলাকায় মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের একটি রাজনৈতিক তোরণ নির্মাণকে কেন্দ্র করে আইনি সহযোগিতা না দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, ওসি এনায়েত হোসেন ওই ঘটনায় নিরব ভূমিকা পালন করেন, এমনকি সন্ত্রাসীদের হুমকি-ধমকির পরও যথাযথ ব্যবস্থা নেননি।

একটি ঘটনায়, স্থানীয় সন্ত্রাসীরা ফাঁকা গুলিসহ খোকন নামে এক যুবককে প্রাণনাশের হুমকি দেয়। থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো পদক্ষেপ না পেয়ে খোকন তার এসএসসি পরীক্ষার্থী ছেলেসহ পুরো পরিবার নিয়ে নিরাপত্তার অভাবে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। সন্ত্রাসীদের বিরুদ্ধে খোকনের বাড়িতে ভাংচুর ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে।

ওই ঘটনায় বেবী আক্তার নামে এক নারী ১৫ এপ্রিল পুলিশ মহাপরিদর্শক ও স্বরাষ্ট্র সচিব বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অপরদিকে, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং পারভীনের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন মোল্লাও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

এইসব ঘটনায় তীব্র সমালোচনা ও চাপের মুখে শেষমেশ ওসি এনায়েত হোসেনকে বদলি করা হলো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..