চলন্ত বাস থেকে পড়ে কিশোর নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চলন্ত বাস থেকে পড়ে কিশোর নিহত
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দ্বিমুখী ভূমিকায় স্বেচ্ছাসেবক দলনেতা মোক্তার হোসেন ফতুল্লায় জলিল মেম্বার গ্রেফতার তেলের দাম বাড়লেও কমেনি তেল নিয়ে তেলেসমাতি ফতুল্লায় ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি ফতুল্লায় অবৈধ ডিজেল বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন রেহানুল ইসলাম হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী

চলন্ত বাস থেকে পড়ে কিশোর নিহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
চলন্ত বাস থেকে পড়ে কিশোর নিহত

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে হাসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) রাতে সড়কের নলপাথর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার মৃত হেকমত আলীর ছেলে। সে উপজেলার গাউছিয়া এলাকায় মোটর মেকানিকের ব্যবসা করতো।

এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাস্পের ইনচার্জ আলী আশরাফ মোল্লা জানান, রাত ৯টার দিকে গাউছিয়া থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিআরটিসি বাসে করে বাড়ি ফিরছিলেন হাসান। পথে নলাপাথর এলাকায় পৌঁছালে বাসের গেইটের সামনে থাকা হাসান বাস থেকে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই মরদেহ স্বজনদের কাছে হন্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..