চাকরির প্রলোভনে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
চাকরির প্রলোভনে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

চাকরির প্রলোভনে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
চাকরির প্রলোভনে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে চাকরি প্রলোভন দেখিয়ে অপহরনের পর পদ্মার চরে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৩যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ ও শরীয়তপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে করা হয় ডিবি পুলিশ। বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুরের নওপাড়া এলাকার শাবিব ওরফে আকাশ(২২), রবিন ওরফে রোমান(২১) ও খালেকুজ্জামান তারেক (২২)। তাদের কাছে ছুড়ি, জিম্মি করার কাজে ব্যবহৃত নৌকা ও নগদ অর্থ জব্দ করা হয়। তারা পেশাদার অপরাধী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভোক্তভোগী সূত্রে জানা যায়, গত ৪ফেব্রুয়ারী রেস্টুরেন্টে মোট অংকের বেতন প্রলোভন দেখিয়ে ফরিদপুরে বোয়ালমারী এলাকার মো: রবিউল নামের এক যুববকে দেখা করতে বলে গ্রেফতারকৃত ৩জন সহ অপহরণ চক্রের সদস্যরা। রবিউল তাদের কথামত টঙ্গীবাড়ী উপজেলা দিঘীরপাড় গেলে কৌশলে তাকে ট্রলার যোগে পদ্মার চরে নিয়ে যায় চক্রটি।

পরে সেখানে নিয়ে জিম্মি ও মারধর করে মাটিতে পুতে রাখার হুমকি দিয়ে ৪০হাজার টাকা মুক্তিপণ দাবি করে, হাতিয়ে নেয় সাথে থাকা মোবাইল-অর্থ। প্রাণ বাঁচাতে স্বজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকে কয়েক দফায় মোট ২৪হাজার টাকা দিলে মারধর করে নদীরপারে ফেলে যায় তারা। পরে কোনমতে বেঁচে ফিরে টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন রবিউল। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ৪দিনের মাথায় জড়িত ৩জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো: রফিক জানান, গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণের পর ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..