জননী টাওয়ার দেলপাড়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জননী টাওয়ার দেলপাড়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

জননী টাওয়ার দেলপাড়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
জননী টাওয়ার দেলপাড়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ : জননী টাওয়ার দেলপাড়া শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ থেকে যে সকল শিক্ষার্থীরা ২০১৭ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেছে সে সকল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে। শনিবার ২৮ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নস্থ দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে ২০১৭ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও এন্ড্রয়েড মোবাইল সেট প্রদান করার মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয়।

জননী টাওয়ার দেলপাড়ার স্বত্ত্বাধিকার ও দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সহসাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আফির উদ্দিন স্মৃতি বৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক ও দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি রোটারিয়ান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সহসভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মোঃ আরিফ উজ জামান, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ ইমাম হোসেন, মোঃ সানাউল্লাহ সানী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..