জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশ নিলেন মোহাম্মদ আহনাফ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশ নিলেন মোহাম্মদ আহনাফ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশ নিলেন মোহাম্মদ আহনাফ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশ নিলেন মোহাম্মদ আহনাফ

মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের সুযোগ্য সন্তান মোহাম্মদ আহনাফ।

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এ অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, নীতি নির্ধারক ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বৈশ্বিক সংকট মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে অধিবেশনে আলোচনা হয়।

বাংলাদেশ থেকে বিশেষ আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে অংশ নেন মোহাম্মদ আহনাফ। তিনি বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে মোহাম্মদ আহনাফ বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া তার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও উন্নয়ন-অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে আন্তর্জাতিক মহলে এই উপস্থিতি ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তরুণ প্রজন্মের অংশগ্রহণ দেশের জন্য একটি ইতিবাচক দিক।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..