জুবায়ের হত্যা মামলায় ৪ আসামীর মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জুবায়ের হত্যা মামলায় ৪ আসামীর মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

জুবায়ের হত্যা মামলায় ৪ আসামীর মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
জুবায়ের হত্যা মামলায় ৪ আসামীর মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় আদালত ৪ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে । মঙ্গলবার (৬ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- ইকবাল হোসেন (৩৩), মো. স্বপন (৪৫), সায়মন ওরফে ইউনুস মিয়া (২২) এবং আনোয়ার হোসেন সানি (২৩)। একইসাথে যাবজ্জীবন কারাণ্ডপ্রাপ্তরা হলেন, রাসেল হোসেন (২৩) ও হাসান আল মামুন (১৮)।

নিহত হকার জুবায়ের হলেন ফতুল্লার উত্তর মাসদাইরের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রাসেল হোসেন পলাতক থাকলেও বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২১ সালের ১৪ অক্টোবর বিকেলে শহরের সাধু পৌলের গির্জার সামনে সাদেকের জুতার দোকানে কাজ করছিলেন জুবায়ের। ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার স্বপনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বপন তাকে বলাকা পেট্রোল পাম্পের সামনে নিয়ে মারধর শুরু করে। পরে ইকবাল পাশের দোকান থেকে ধারালো ছুরি এনে জুবায়েরকে কুপিয়ে জখম করে। অন্যান্য আসামিরাও তাকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর জুবায়েরের মা মুক্তা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ইকবালসহ আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামী করা হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..