জেলা পরিষদ ও আয়কর অফিসে হামলা : ভাংচুর ও যানবাহনে আগুন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
জেলা পরিষদ ও আয়কর অফিসে হামলা : ভাংচুর ও যানবাহনে আগুন
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

জেলা পরিষদ ও আয়কর অফিসে হামলা : ভাংচুর ও যানবাহনে আগুন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
জেলা পরিষদ ও আয়কর অফিসে হামলা : ভাংচুর ও যানবাহনে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা পরিষদ ও আয়কর অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে আন্দোলনকারীরা।

এ সময় তারা সড়কে একটি অটো ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় এবং সড়কের পাশে পেট্রোল পাম্পে থাকা শীতল পরিবহনের কয়েকটি বাস ভাংচুর করে। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকাল থেকে হাজার হাজার শিক্ষার্থী নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে নেমে আসে। এ সময় তারা নানা শ্লোগানে রাজপথ মুখরিত করে রাখে এবং শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নেয়।

এদিকে সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ বিক্ষোভ করতে করতে লিংক রোডে অবস্থিত আয়কর অফিসে হামলা চালায় ও ইটপাটকেল ছুড়ে ভবনের গ্লাস ভাংচুর করে।

পরে তারা জেলা পরিষদ কার্যালয়েও হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় তারা সড়কে একটি অটো ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় এবং সড়কের পাশে পেট্রোল পাম্পে থাকা শীতল পরিবহনের কয়েকটি বাস ভাংচুর করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..