ড্রেন থাকলেও নেই স্লাব, প্রতিনিয়ত আহত হচ্ছে পথচারীরা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ড্রেন থাকলেও নেই স্লাব, প্রতিনিয়ত আহত হচ্ছে পথচারীরা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

ড্রেন থাকলেও নেই স্লাব, প্রতিনিয়ত আহত হচ্ছে পথচারীরা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
ড্রেন থাকলেও নেই স্লাব, প্রতিনিয়ত আহত হচ্ছে পথচারীরা
নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ নগর জুড়ে প্রায় সব জায়গায় ফুটপাত নির্মাণ করা হয়েছে। তবে অনেক স্থানে সেই ফুটপাতের নিচে থাকা ড্রেনের স্লাব নির্মাণ করা হয়নি। এতে ঝুঁকি নিয়ে ফুটপাত দিয়ে চলাচলে বাধ্য হচ্ছেন পথচারীরা। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিনে নগরীর চাঁনমারি আর্মি মার্কেট এলাকার ফুটপাত ঘুরে দেখা যায়, আর্মি মার্কেটটির সামনের অংশের ফুটপাতের রাস্তায় রয়েছে বিশাল লম্বা ড্রেন। তবে নামে মাত্র ড্রেন থাকলেও নেই তার কোনো স্লাব। ড্রেনটি যে জন্য তৈরি করা হয়েছিল তা কখনো ব্যবহার করা হয়েছিল কিনা তা এখনো দেখা যায়নি। ড্রেনটিতে বিভিন্ন ময়লা আর ইটের কংক্রিটে ভরে আছে। ড্রেনটি দিয়ে হয় না কোনো পানি নিঃষ্কাশন। দিনের পাশাপাশি সন্ধ্যার পর ফুটপাতে চলাচল বৃদ্ধি পায়। রাতের অন্ধকারে অনেকেই ফুটপাতের এই ফাঁকা করে রাখা জায়গাগুলো দেখতে পায় না। ফলে তাদের অনেকেই এই ড্রেনের মধ্যে পড়ে যাচ্ছেন। এর মধ্যে পথচারী আহত হবার মতো ঘটনাও ঘটেছে।
চাঁনমারি আর্মি মার্কেটের পাশে থাকা দোকানগুলোর ব্যবসায়ীরা অভিযোগ করেন, দোকানের সামনে থাকা ফুটপাতের মাঝে এই স্লাববিহীন ড্রেনের কারণে ব্যবসায়ীদের ব্যবসায় ব্যাঘাত ঘটছে। ড্রেন তৈরির পর থেকে এভাবেই স্লাববিহীন হয়ে পড়ে রয়েছে ফুটপাথের এই স্থানগুলো।
এদিকে পথচারীরা অভিযোগ করে জানিয়েছেন, বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই স্লাববিহীন এই ফুটপাথ ব্যবহারে তারা বাধ্য হচ্ছেন। ড্রেনটি দিয়ে কোনো পানিতো সরেই না বরং ড্রেনটির  স্লাব না থাকার কারণে রাতের বেলায় লোকজনেরা ড্রেনটির মধ্যে বিভিন্ন ময়লা আর্বজনা ফেলে রেখে যায়। ফলে ড্রেনটি থেকে অনেক দুর্গন্ধ বের হয়। তা সইতে না পেরে আমরাই কিছুকিছু অংশে স্লাব দিয়ে রেখেছি এবং সেই স্লাবের উপর দিয়ে আমরা অনেক কষ্ট করে চলাচল করে থাকি।  দিনে ফুটপাতের ড্রেনের এই ফাঁকা স্থানগুলো চোখে দেখা গেলেও রাতের অন্ধকারে তা বোঝা যায় না। বিদ্যুৎ না থাকলে এই ফুটপাত ব্যবহার করতে গিয়ে অনেকেই ফুটপাতের উন্মুক্ত ড্রেনের মধ্যে পড়ে গিয়ে আহত হচ্ছেন।
নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..