ঢাকায় মহাসমাবেশে মন্ত্রী গাজীর নেতৃত্বে বিশাল শোডাউন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ঢাকায় মহাসমাবেশে মন্ত্রী গাজীর নেতৃত্বে বিশাল শোডাউন
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আসামীদের নিয়ে ইউএনওকে ফুল, শুরুতেই বিতর্কে পিংকি মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি কাউসার-উল-আলমের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি আব্দুর রশিদের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মহসীন বেপারীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি শাহিন আহমেদ নিলয়ের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি মিজানুর রহমানের শুভেচ্ছা মহান মে দিবসে মেহনতি মানুষের প্রতি রাশেদ বাবুর শুভেচ্ছা শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে : ডিসি ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা ষড়যন্ত্রের শিকার প্রবীণ বিএনপি নেতা হাজী দেলোয়ার, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল মন্ডল আড়াইহাজার উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ঢাকায় মহাসমাবেশে মন্ত্রী গাজীর নেতৃত্বে বিশাল শোডাউন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
ঢাকায় মহাসমাবেশে মন্ত্রী গাজীর নেতৃত্বে বিশাল শোডাউন

ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করতে লাখো সমর্থকের বিশাল শোডাউন মিছিল নিয়ে মহাসমাবেশে যোগদান করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি। শনিবার (৪ নভেম্বর) ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

এ মহাসমাবেশ সফল করতে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগদান করে। এ মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রূপগঞ্জের পূর্বাচল তিনশ ফিট সড়ক, ঢাকা-সিলেট মহাসড়কের গাউসিয়া এলাকা সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে বাসসহ নানা যানবাহনে করে ঢাকার মহাসমাবেশের উদ্দেশ্যে রওয়ানা হন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা গাজী, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, আওয়ামী লীগ নেতা জাকিবুর রহমান জুয়েল, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী ও যুবলীগ নেতা মুরাদ হাছান সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..