তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পথে বাঁধা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা: মুফতি কাসেমী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পথে বাঁধা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা: মুফতি কাসেমী
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময় দেওভোগে যৌথ বাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ ফতুল্লায় খেজুর গাছ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন হাসান ভূইয়া আমি স্বতন্ত্র হলেও আমি জনগণের প্রার্থী : শাহ আলম নারায়ণগঞ্জে বিএনপির ২০ নেতা বহিষ্কার বক্তাবলীতে মনির হোসেন কাসেমীর গণসংযোগে জনস্রোত নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আমাকে নির্বাচিত করবে : শাহ আলম ফতুল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার এক নারায়ণগঞ্জ-৫ আসনের চার প্রার্থীকে জরিমানা বন্দরের শীর্ষ সন্ত্রাসী সুজনসহ দুইজন গ্রেফতার, রিভালবার-গুলি উদ্ধার নেতাকর্মীদের হুমকিদাতাদের নাম প্রকাশ করবেন শাহ আলম হুমকি পাচ্ছে প্রভাবশালী প্রার্থীদের নেতাকর্মীরা! দিচ্ছে কে? নির্বাচনের পরিবেশ নষ্ট করলে আইনে সর্বোচ্চ প্রয়োগ করে ব্যবস্থা নেয়া হবে : রিটার্নিং কর্মকর্তা সরকারের কাছে শাহ আলমের প্রত্যাশা ‘ভোটের ফলাফল যাতে ঘুরিয়ে না দেওয়া হয়’

তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পথে বাঁধা বিএনপির বিদ্রোহী প্রার্থীরা: মুফতি কাসেমী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, যতবার সুষ্ঠ নির্বাচন হয়েছে এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জিতেছে, ততবার বিএনপি ক্ষমতায় বসেছে। এখন এমন যদি হয় সারা দেশে বিএনপি দেড়শত সিটে জয়ী হলো কিন্তু ফতুল্লায় জিতলো না, এই লজ্জা কোথায় রাখবেন। যারা বলতেছে বিএনপিকে ভালোবাসি, আবারা হাতি-ঘোরা মার্কা নিয়ে দাঁড়ায় গেছে। তারা যে ভোটটা নষ্ট করবে, এটা কোন পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে? তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পথে বাঁধা সৃষ্টি করছে এরা। যারা এই বাঁধা সৃষ্টি করছে তারা বিএনপির কেউ হতে পারে না।

শুক্রবার (২৩ জানুয়ারী) বাদ আসর ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশ্য করে মুফতি মনির হোসেন কাসেমী বলেন, ১২ তারিখ সারা দিন আমরা খেজুর গাছে সিল মারবো আর ধানের শীষ কে জিতাবো। বিএনপিকে বার বার ক্ষমতায়ন করার জন্য আমাদের সচেতনতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। কারো চেহারা দেখে নয়, তারেক রহমানের সিদ্ধান্তকে মাথায় রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।

ফতুল্লা থানা বিএনপির সদস্য তুষার আহমেদ মিঠুর সভাপাতিত্বে আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী সহ ফতুল্লা থানা ও ইউনিয়ন বিএনপি এবং জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..