যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
যৌথ বাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তারের লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও মূল অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টায় নারায়ণগঞ্জ জেলার গলাচিপা এলাকার কলেজ রোডে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের মূল লক্ষ্য ছিল তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করা। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে জাহিদ কৌশলে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ৪৪২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা এবং ৬টি দেশীয় অস্ত্র।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ দিদার (৫৫), সান্তো (২৪), মোঃ রিয়াজ (২৭) ও মোঃ রিফাত (২৬)।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক জাহিদকে গ্রেপ্তারের জন্য অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, নারায়ণগঞ্জসহ সারাদেশে মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..