নেতাকর্মীদের হুমকিদাতাদের নাম প্রকাশ করবেন শাহ আলম
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নেতাকর্মীদের হুমকিদাতাদের নাম প্রকাশ করবেন শাহ আলম
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

নেতাকর্মীদের হুমকিদাতাদের নাম প্রকাশ করবেন শাহ আলম

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

‎নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে একাধীকবার গণমাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহ আলম। তবে, কোন ব্যাক্তি বা গোষ্ঠীর নাম না বলায় বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছিলো। প্রশ্ন উঠেছিল কারা সেই হুমকিদাতা। তবে এবার সেই সকল হুমকিদাতাদের নাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন ফতুল্লা বিএনপির এই প্রভাবশালী নেতা।

‎বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে বক্তবলী ইউনিয়নে গণসংযোগ করার সময় সাংবাদিকদের এই কথা বলেন মোহাম্মদ শাহ আলম।

‎তিনি বলেন, ফতুল্লায় কারা সন্ত্রাসী করে তা আপনারা সবাই জানেন। প্রশাসন আমার কাছে সময় চেয়েছে। বলেছে, আপনি যে অভিযোগ গুলো করেছেন, আমাদের সময় দেন আমরা এগুলো প্রতিকার করার চেষ্টা করছি। যদি প্রতিকার না হয়, তাহলে আগামী ১ তারিখের পর আমি সব প্রকাশ করে দিবো।

‎তিনি আরও বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আমার যে সকল নেতাকর্মীরা ভোট চাচ্ছে বা আমার জন্য কাজ করছে, ওইসকল বিষয়ে আমি যে অভিযোগ করেছি তা শতভাগ সত্য। এজন্য কিছু বিষয় আছে যা প্রশাসনকে জানানো হয়েছে। যেহেতু প্রশাসন আমার কাছে সময় চেয়েছে, তাই এখন মিডিয়ার সামনে কিছু বলতে চাচ্ছি না, যা বলবো ১ তারিখের পরে বলবো।

‎নির্বাচনে জয়ী হওয়ার আশা ব্যক্ত করে মোহাম্মদ শাহ আলম বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী মানে আমি জনগণের প্রার্থী। এই অঞ্চলের জনগন আমাকে চিনেন, আমি দীর্ঘদিন ধরে সমাজ সেবা করে আসছি। এছাড়া আমি এখানকার সন্ত্রাস, মাদক, চাদাঁবাজ, ভূমিদস্যুতার বিরুদ্ধে আগেও সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তাই আমি মনে করি জনগন হরিণ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে।

‎গণসংযোগকালে ফতুল্লা থানা ও এর আওতাধীন বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..