তোলারাম কলেজে সাংবাদিককে পেটালো ছাত্রলীগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
তোলারাম কলেজে সাংবাদিককে পেটালো ছাত্রলীগ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

তোলারাম কলেজে সাংবাদিককে পেটালো ছাত্রলীগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
তোলারাম কলেজে সাংবাদিককে পেটালো ছাত্রলীগ

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ছাত্রলীগ নেতাদের হামলায় আহত হয়েছে ওই কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নিউজ পোর্টাল প্রেস নারায়ণগঞ্জের চিফ রিপোর্টার সৌরভ হোসেন সিয়াম। গতকাল শনিবার দুপুরে প্রাণীবিদ্যা বিভাগের ভেতরে হামলার ওই ঘটনা ঘটে। খবর পেয়ে সহকর্মী ও পুলিশ গিয়ে সৌরভকে উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনায় গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলার শিকার সিয়াম সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে সিয়াম বলেন, তিনি সরকারি তোলারাম কলেজের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। গতকাল সকালে তিনি তৃতীয় বর্ষের ফরম ফিলাপের জন্য তার কলেজের চতুর্থ তলায় অবস্থিত সংশ্লিষ্ট বিভাগে যান। সেখানে তাকে অনুসরণ করছিল নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক পিয়াস প্রধান, সহ সম্পাদক তামিম, উপ সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান প্রিন্স, তোলারাম কলেজ ছাত্র সংসদের নেতা পরিচয়দানকারী শাহরিয়ার পরশ হৃদয় ও সার্থক হোসেন তোফাসহ আরও ১০/১২ জন যুবক। এরাই গত বছরের ২৩ এপ্রিল সৌরভকে তোলারাম কলেজ ছাত্র সংসদে নিয়ে মারধর করেছিল বিধায় তাদের উপর তার সন্দেহ হয়। ঘটনাটি সৌরভ তার বিভাগের এক শিক্ষককে জানালে তিনি সৌরভকে বিভাগের ভেতরেই অবস্থান করার পরামর্শ দেন। বিভাগের ভেতরে অবস্থানের এক পর্যায়ে উল্লেখিত ৫ জনসহ অজ্ঞাত যুবকরা বিভাগের ভেতরে প্রবেশ করে তাকে নিচে নিয়ে যেতে চায়। সৌরভ নিচে যেতে না চাইলে জোর করে নিচে নামানোর সময় সে উচ্চ স্বরে শিক্ষকদের ডাকাডাকি করতে থাকে। ওই সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। চলে যাওয়ার সময় তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যায় ওই যুবকরা।

সিয়ামের অভিযোগ, লেখাপড়ার পাশাপাশি তিনি অনলাইন নিউজ পোর্টাল প্রেস নারায়ণগঞ্জে সাংবাদিকতা করেন। এ কারণে ছাত্রলীগের একটি পক্ষ তার উপর ক্ষুব্ধ। এ কারণেই গত বছরের ২৩ এপ্রিল তাকে মারধর করা হয়েছিল। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় তিনি একটি সাধারণ ডায়েরী করেছিলেন। একই কারণে তার উপর আবারো হামলার ঘটনা ঘটলো। সাংবাদিকতা করার কারণেই তার উপর বারবার হামলা হচ্ছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনার মাত্র ৪৮ ঘন্টা আগে শাহজাহান নামে ছাত্রদলের এক নেতাকে তোলারাম কলেজের বাইরে মারধর করে ছাত্রলীগের নেতা কর্মীরা। শাহজাহান ঘটনার দিন তোলারাম কলেজে মাস্টার্সে ভর্তি হতে গিয়ে ছাত্রলীগ নেতাদের রোষানলে পড়েন।

এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সভাপতি রিয়াদ প্রধান বলেন, ঘটনাটি তিনি পরে শুনেছেন। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে তিনি কিছু জানেন না। যেহেতু বিষয়টি কলেজ অভ্যন্তরে ঘটেছে তাই এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের প্রতি তার সমর্থন থাকবে।

কলেজের অধ্যক্ষ বেলা রাণী সিংহ বলেন, ঘটনার খবর পেয়ে কলেজে পুলিশ আসার পর তিনি পুলিশের কাছ থেকে ঘটনা জানতে পেরেছেন। যে বিভাগে ঘটনা ঘটেছে সেই বিভাগে সিসি টিভি ক্যামেরা থাকলেও এর ডিভিআরটি নষ্ট থাকায় তাৎক্ষণিক হামলার সঙ্গে কারা জড়িত তা সনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন বলে জানান।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখন হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..