দু’সপ্তাহে গ্রেফতার হয়নি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী রাজন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দু’সপ্তাহে গ্রেফতার হয়নি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী রাজন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

দু’সপ্তাহে গ্রেফতার হয়নি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী রাজন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
দু’সপ্তাহে গ্রেফতার হয়নি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী রাজন

নারায়ণগঞ্জের কাগজ : ফতুল্লায় পুলিশ ১৩ দিনেও গ্রেফতার করতে পারেনি কিশোরী গণধর্ষন মামলার এজাহারভুক্ত আসামী রাজন। গত ৪ সেপ্টেম্বর র‌্যাব-১১’র একটি অভিযানিক দল টাঙ্গাইল এলেঙ্গা থেকে এজাহার ভুক্ত ২ আসামী শান্ত ও শুভকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল কাজী শমসের উদ্দিন উপস্থিত গণমাধ্যমকর্মীদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে র‌্যাব ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শান্ত ও শুভকে পুলিশ আদালতে হাজির করলে তারা উভয়েই ধর্ষন করার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন কোর্ট পুলিশ পরিদশর্ক ।

কিন্তু এজাহারভুক্ত আসামী শান্ত ও শুভ র‌্যাবের হাতে গ্রেফতার হলেও অপর আসামী রাজনকে ১৩ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সাখাওয়াত হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ না করে কেটে দেন।

উল্লেখ্য যে, ভুক্তভোগী কিশোরী (১৫) ভিকটিম তার পরিবারের সাথে ফতুল্লা রেলস্টেশন এলাকায় বসবাস করে আসছে। ঘটনার দিন গত ২৮ আগস্ট সাড়ে ১০ টার ওই কিশোরী সরিষার তেল কিনতে একা তার বাসার পাশ্ববর্তী মুদি দোকানে যায়। ওই সময় ভিকটিমের পূর্ব পরিচিত মোঃ রাজন তাকে জোরপূর্বক ফতুল্লা রেলস্টেশনস্থ জোড়াপোল বালুর মাঠের নির্জন ও অন্ধকারাচ্ছন্ন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে রাজন, শুভ, শান্ত ও অজ্ঞাত আরো ২/৩ জন মিলে কিশোরীকে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করে। ধর্ষনের পর এ ব্যাপারে কাউকে কিছু না বালার জন্য তাকে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরে কিশোরী বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানালে কিশোরীর মা ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..