দেশের দীর্ঘকায় মানুষ জিন্নাত আলী আর নেই
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
দেশের দীর্ঘকায় মানুষ জিন্নাত আলী আর নেই
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দেশের দীর্ঘকায় মানুষ জিন্নাত আলী আর নেই

নারায়ণগঞ্জের কাগজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
দেশের দীর্ঘকায় মানুষ জিন্নাত আলী আর নেই

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানুষ জিন্নাত আলী আর নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে চট্টগ্রামে মৃত্যুবরণ করেন তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী।

শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে জিন্নাত।তার উচ্চতা ছিল ৮ ফুট ৬ ইঞ্চি।

সম্প্রতি জিন্নাতের মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২৬ এপ্রিল, রবিবার তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করার পর সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়।

পরে গতকাল সোমবার নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয় জিন্নাতকে। তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা লাইফ সাপোর্টে নেয়। সেখানেই ভোর রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন দেশের সবচেয়ে দীর্ঘকায় এ মানুষটি।

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন জিন্নাত আলী। সে সময় তার চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেয়া হয়।

১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন জিন্নাত আলী। পরিবারের দ্বিতীয় সন্তান জিন্নাতের বয়স যখন ১১ বছর তখন থেকেই অস্বাভাবিকভাবে বেড়ে উঠতে শুরু করেন তিনি। একসময় তা গিয়ে দাঁড়ায় ৮ ফুট ৬ ইঞ্চিতে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..