নগরীতে শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নগরীতে শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

নগরীতে শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
নগরীতে শান্তিপূর্ণভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার সরকার এই মুহূর্তে বাংলা ছাড়, ছিঃ ছিঃ হাসিনা লজ্জায় বাঁচিনা, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, “এক দফা এক দাবী খুনি হাসিনার পদত্যাগ” এভাবেই সকাল থেকে বিভিন্ন স্লোগানের ধ্বনিতে প্রকম্পিত হতে থাকে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনার। শিক্ষার্থীর আন্দোলনকে একতা প্রকাশ করে জড়ো হোন অভিভাবক, চিকিৎসক সহ সাধারণ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শনিবার (৩ আগষ্ট) সকাল থেকে ছোট ছোট ঝটিকা মিছিল নিয়ে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা শহরের প্রাণকেন্দ্র শহীদ মিনারে জড়ো হতে থাকে।

চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা,মামলা,খুন, গুম ও গনগ্রেফতার বন্ধ করে হত্যাকারীদের আইনের আওয়ায় এনে শাস্তির দাবী সহ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়া সহ ৯ দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র ছাত্রী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচীর ডাকে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে উপস্থিত হোন অভিভাবক, চিকিৎসক,শিক্ষক সহ সাধারণ শ্রেনী পেশার মানুষ।

সকাল থেকেই নারায়ণগঞ্জে বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভে অংশ নিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ছুটে আসতে থাকে।চ াষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে। এসময় কয়েক হাজার শিক্ষার্থী,অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষেত উপস্থিতি হলে একটি মিছিল বের হয়। মিছিলটি চাষাড়া থেকে কয়েক দফায় শহরের প্রধান সড়ক দুই নাম্বার গেইট, ডিআইটি, মন্ডলপাড়া ঘুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব হয়ে চাষাড়ায় এসে সমাপ্তি করে।

পরে মিছিলটি চাষাড়া মোড়ে অবস্থান করে সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় বৃষ্টিতে ভেঁজেই বিকেল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় কয়েকবার বিজিবির গাড়ী আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে বারবার ফিরে যান।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। বিকেল পাঁচটা পর্যন্ত নারায়ণগঞ্জে কোন বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল চালিয়ে নেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..