নগরীর খানপুরে পুকুর থেকে শিক্ষার্থী সিফাতের লাশ উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নগরীর খানপুরে পুকুর থেকে শিক্ষার্থী সিফাতের লাশ উদ্ধার
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

নগরীর খানপুরে পুকুর থেকে শিক্ষার্থী সিফাতের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
নগরীর খানপুরে পুকুর থেকে শিক্ষার্থী সিফাতের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের খানপুরের একটি পুকুর থেকে সিফাত(২০) নামে এক যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে খানপুরের বউবাজার সংলগ্ন সিটি কর্পোরেশনের মালিকানাধীন পুকুর থেকে উদ্বার করা হয় এ লাশটি

এলাকাবাসী সকালে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া হাসপাতাল) মর্গে প্রেরণ করে।

নিহত সিফাত শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সংলগ্ন এলাকার দন্ত চিকিৎসক সোহেল মল্লিকের ছেলে। সে এ বছর নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলো। গত ১ সেপ্টেম্বর থেকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি কারখানায় নাইট শিফটের কাজে যোগ দেয় সিফাত।

বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে লাশ ভাসতে থাকার খবর পেয়ে সিফাতের মা এসে লাশ শনাক্ত করেন। মৃত সিফাত সাঁতার জানতো না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..