নতুন করে নির্বাচন দিতে টালবাহানা শুরু করেছে ম্যানেজিং কমিটির সদস্যরা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নতুন করে নির্বাচন দিতে টালবাহানা শুরু করেছে ম্যানেজিং কমিটির সদস্যরা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

নতুন করে নির্বাচন দিতে টালবাহানা শুরু করেছে ম্যানেজিং কমিটির সদস্যরা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
নতুন করে নির্বাচন দিতে টালবাহানা শুরু করেছে ম্যানেজিং কমিটির সদস্যরা

নারায়ণগঞ্জের কাগজ : সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ থানাধীন লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ে বর্তমান ম্যানেজিং কমিটির সদস্যরা নতুন করে নির্বাচন দিতে টালবাহানা শুরু করেছে। গত কয়েকদিন পূর্বে এ নিয়ে অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ ২৪.কম, দ্যা বাংলা এক্সপ্রেস, আলোকিত নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের কাগজ.কম, নারায়ণগঞ্জ প্রতিদিন ২৪.কম, দৈনিক সময়ের নারায়ণগঞ্জ, দৈনিক ডান্ডিবার্তা, সোজা সাপটা, প্রতিদিনের নারায়ণগঞ্জ, স্বাধীন বাংলাদেশ, সচেতন, ভোরের সমাচার পত্রিকায় লেখালেখি করা হলেও তাতেও কর্ণপাত করছে কমিটির বর্তমান সদস্যরা।

প্রকাশিত এ সংবাদটি নিয়ে সিদ্ধিরগঞ্জের গোদনাইল, আরামবাগসহ সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইলেও চোখ খুলেনি কমিটিতে ঘাপটি মেরে বসে থাকা সদস্যদের।

মুক্ত চিন্তায় এক ফেসবুকে কমেন্টস দিয়ে লিখেছেন, প্রধান শিক্ষক হিসেবে যিনি রয়েছেন তিনিতো এমডব্লিউ স্কুলের ফিজিক্যাল শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি কিভাবে একটি স্কুলের প্রধান শিক্ষক হন। তাকে তো এমডব্লিউ স্কুল থেকে অপমান করে বের করে দেয়া হয়েছিলো।

লক্ষ্মী নারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি সাংসদ শামীম ওসমানের সহধর্মীনি ও জেলা মহিলা পরিষদের সভানেত্রী সালমা ওসমান লিপি জানান, যদি অভিভাবকরা নির্বাচন চায় তাহলে অবশ্যই নির্বাচন হবে। তাছাড়া শুনেছি উক্ত এলাকায় কোন স্কুলেই নাকি নির্বাচন হয়না। তার এমন বক্তব্যে নিয়ে ফেসবুকে একজন কমেন্টস করে বলেন, সভাপতি লিপি ওসমান হয়তবা স্কুলের অনেক বিষয় সর্ম্পকে জানেন না। তিনি শহরে বসে স্কুলের মিটিং করেন। গোদনাইল স্কুলের নির্বাচনের সমস্ত আয়োজন সম্পন্ন করে কোন প্রতিদ্বন্ধী না থাকায় সেখানে যারা নমিনেশন পেপার সংগ্রহ করেছিলেন তারাই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন।

বিগত নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন হয়। কিন্তু কমিটির সভাপতির নির্বাচন নিয়ে মতভেদ থাকার দরুন আদালতে মামলা হয়। ফলে সেখানে এডহক কমিটি বিদ্যমান।

উল্লেখ্য যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ে বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনির হোসেন মাদবর গত কয়েকদিন পূর্বে তার ছেলে রুবেল মাদবর ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। একজন প্রভাবশালী ব্যক্তির তদবিরে মনির মাদবর ডিবি পুলিশ মোটা অংকের উৎকোচ দিয়ে রক্ষা পেলেও তার ছেলে রুবেল মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছিলো। অপর সদস্য দিল মোঃ দিলুর নেতৃত্বে প্রতিদিন তার রেললাইন আদর্শ বাজার অফিসে জুয়ার আসর বসে। অন্যথায় তার ঘরে চুলোয় আগুন জ্বলে না। কয়েকদিন আগে তার বিরুদ্ধে রেললাইন আদর্শ বাজার জামে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গিয়েছিলো। তিনি বর্তমানে প্রায় ২৫/৩০ লক্ষ টাকার দেনার দায়ে জর্জরিত। স্থানীয় অভিভাবকদের দাবী, তাদের মত অন্যায়কারীরা কিভাবে একটি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচিত হয় তা আমাদের বোধগম্য হয়না। তবে প্রভাবশালীদের সাথে সুসর্ম্পক থাকার ফলে এ সকল অপরাধীরা সমাজের ভালস্থানে যেতে পারে বলে অভিমত অনেকের।

এ বিষয়ে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচনের আরও প্রায় ২ মাস বাকী রয়েছে। তাছাড়া উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে রয়েছে এমপি পত্নী লিপি ওসমান। কবে নাগাদ নির্বাচন তা সুস্পষ্ট জানতে হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..