নারায়ণগঞ্জের পাঁচ আসনে খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জের পাঁচ আসনে খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

নারায়ণগঞ্জের পাঁচ আসনে খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
নারায়ণগঞ্জের পাঁচ আসনে খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ১৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আমীর আল্লামা মামুনুল হক আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনেই দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। প্রতিটি আসনে স্থানীয়ভাবে সক্রিয় এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয় নেতাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছে খেলাফত মজলিস। সকল প্রার্থীই নির্বাচনে অংশ নেবেন রিক্সা প্রতীক নিয়ে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন মাওলানা আব্দুল কাইয়ূম মাদনী। তিনি জামিয়া ক্বাওমিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস। একইসাথে তিনি খেলাফত মজলিস রূপগঞ্জ থানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়ন পেয়েছেন মুফতি আশরাফুল ইসলাম। তিনি কড়ইতলা মহিলা মাদ্রাসার মুহতামিম এবং খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে প্রার্থী হয়েছেন মাওলানা শাহজাহান শিবলী। তিনি হেফাজতে ইসলাম সোনারগাঁওয়ের অর্থ সম্পাদক, উলামা পরিষদ সোনারগাঁওয়ের সভাপতি এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আবু সাঈদ। তিনি জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হেফাজতে ইসলামের মহানগর সহ-সভাপতি এবং আহবাবুল হুফফাজ ফাউন্ডেশনের সহ-সভাপতি।

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়ন পেয়েছেন ডা. আল-আমিন রাকিব। তিনি খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলামের সহকারী আইন বিষয়ক সম্পাদক এবং পল্লী চিকিৎসক সমিতির জেলার সহ-সাংগঠনিক সম্পাদক।

মনোনয়ন ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনী মাঠে পোস্টারিং, লিফলেট বিতরণ, শোডাউন ও জনসংযোগ কার্যক্রম শুরু করেছে দলটি।

দলীয় সূত্র জানিয়েছে, মাঠ পর্যায়ে সক্রিয়, পরিচিত এবং তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। পাঁচটি আসনে রিক্সা প্রতীককে বিজয়ী করতে সংগঠনটি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..