নারায়ণগঞ্জে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

নারায়ণগঞ্জে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
নারায়ণগঞ্জে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের কাগজ : ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের দুইপাশসহ রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর তিনটা পর্যন্ত প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শহরের একনং রেলগেট থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়ে কালিরবাজার মাউরা হোটেলের সামনের অংশ পর্যন্ত চলে। এতে প্রায় ৩ একর জমি অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের জমিতে কোন অবৈধ স্থাপনা থাকবে না জানিয়ে বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল (ঢাকা) এস্টেট অফিসার নজরুল ইসলাম বলেন, আগামীকাল নগরীর ২নং রেলগেইট এলাকা থেকে উকিলপাড়া পর্যন্ত উচ্ছেদ করা হবে। তবে, কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। শুধু মাত্র অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

রেলওয়ের উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে বিপুল সংখ্যক রেলওয়ে পুলিশ ও থানা পুলিশের উপস্থিতি দেখা যায়।

প্রসঙ্গত, ১১ ও ১২ অক্টোবর শহরের উকিলপাড়া রেলওয়ে থান কাপড়ের মার্কেটের সামনে উচ্ছেদের আগাম বার্তা দিয়ে মাইকিং করে রেলওয়ে কর্তৃপক্ষ। বলা হয়, ১৪ ও ১৫ অক্টোবরের মধ্যে রেলওয়ের জায়গায় গড়ে উঠা থান কাপড়ের মার্কেটসহ সকল অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিলো।

এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন ডাবল লেন করা এবং এর আশেপাশের জায়গা আধুনিকায়নের জন্য গত জুলাই মাসের ২৯ তারিখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান চালায় বাংলাদেশ রেলওয়ে।

সে সময় চাষাঢ়ায় উচ্ছেদ অভিযান চলাকালে জাতীয় পার্টির নেতা জয়নালের মালিকানাধীন আল-জয়নাল ট্রেড সেন্টারের পশ্চিম দিকের ১০ ফুট দেয়াল ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়।

অন্যদিকে সরকারি মহিলা কলেজের পূর্ব দিকে গড়ে উঠা বাগানবাড়ী রেস্টুরেন্ট; একটি অস্থায়ী মাদ্রাসাসহ অসংখ্য দোকান গুড়িয়ে দেয়া হয়। তখন ঢাকা বিভাগীয় রেলওয়ের ভূমি বিষয়ক কর্মকর্তা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের অভিমুখে চলবে এই উচ্ছেদ কার্যক্রম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..