পরিবারসহ শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পরিবারসহ শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

পরিবারসহ শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
পরিবারসহ শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান এবং মেয়ে লাবিবা জোহা অঙ্গনার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন (গালিব) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, মামলার অনুসন্ধান কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক রেজাউল করিম আদালতে এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়, শামীম ওসমানের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, পরিবহন ও জুট ব্যবসায় কমিশন গ্রহণ, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধানকালে অভিযুক্তরা বিদেশে পালিয়ে যেতে পারেন বলে তদন্ত কর্মকর্তার আশঙ্কা, এতে তদন্ত ব্যাহত হতে পারে। তাই অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..