পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে এগিয়ে জাকির হোসেন মাসুদ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে এগিয়ে জাকির হোসেন মাসুদ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে এগিয়ে জাকির হোসেন মাসুদ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে এগিয়ে জাকির হোসেন মাসুদ

নারায়ণগঞ্জের কাগজ : আসন্ন পাগলা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনী প্রচারণা তুঙ্গে। সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন সকাল থেকে সন্ধ্যা অবধি। নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে চায়ের স্টল শুরু করে থেকে সর্বত্র। পাগলা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে সবসময়ই ভিন্নমাত্রা ও আমেজ পরিলক্ষিত হয়, পাশাপাশি পছন্দের প্রার্থী বেছে নিতে শুরু হয় প্রতিযোগিতা আর সে প্রতিযোগিতায় বিজয়ী হয় সচেতন ভোটাররাই।

কেননা চুলচেরা বিশ্লেষণ করেই তারা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেন। তবে এবারের নির্বাচনে অভিভাবক মহলে ব্যাপক সাড়া ফেলেছেন তারুণ্যের অহংকার সদালাপী ও বিনয়ী মোঃ জাকির হোসেন মাসুদ। ভোট প্রার্থনার জন্য তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই অভিভাবকদের সমর্থন ও ভালবাসায় সিক্ত হচ্ছেন।

এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে মোঃ জাকির হোসেন মাসুদকে শীর্ষ তালিকায় রাখছেন সচেতন ভোটার ও অভিভাবক মহল। কেননা স্কুলের সার্বিক উন্নয়ন ও তাদের স্বার্থ সংরক্ষণে মাসুদের বিকল্প নেই। নির্বাচনে যে কয়জন প্রার্থী আছেন তাদের মধ্যে ভোটের মাঠে জাকির হোসেন মাসুদ এর নামটিই বেশি বেশি উচ্চারিত হচ্ছে অভিভাবক মহল ও সচেতন ভোটারদের মাঝে।

সদালাপী, বিনয়ী ও উদার মনমানসিকতার হওয়ায় জাকির হোসেন মাসুদ এর প্রতি সচেতন ভোটার ও অভিভাবক মহলের সমর্থন আকাশচুম্বী। বিপুল ভোটে জয়ী হতে পারেন জাকির হোসেন মাসুদ এমনটাই পরিলক্ষিত হচ্ছে ভোটের ময়দানে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..