ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম বলেছেন, পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় হলে অপেশাদার ও হলুদ সাংবাদিকতা প্রতিহত করা সহজ হবে। মঙ্গলবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত পেশাদার সাংবাদিকদের যৌথ সভায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, অপসাংবাদিকতা রোধে শুধু সাংবাদিক সমাজ নয়- প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাহলেই অপসাংবাদিকতা প্রতিরোধ করা সম্ভব হবে।
ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক কবিরুল ইসলাম, কামাল আহমেদ, ফতুল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সেলিম মুন্সী, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এমএ সুমন এবং প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেনসহ আরও অনেকে।
সভায় বক্তারা পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, সঠিক তথ্য পরিবেশন এবং অপসাংবাদিকতা বিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...