ফতুল্লা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা! ইসদাইরে মাদক নিয়ন্ত্রণে রাজ্জাক বাহিনী, বাড়ছে অপরাধ কালিহাতীতে মধুসূদন মোদকের বাড়িতে মাসব্যাপী মনসা পূজা বক্তাবলী থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী রাব্বি গ্রেপ্তার পলাতক রাজ্জাকের ষড়যন্ত্রের ‘ফাঁদে’ পুলিশ! ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারণা সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী! ফতুল্লা চাঁদনী হাউজিংয়ে পাগলা হামিদের ক্যাডার বাহিনী বেপরোয়া ফতুল্লার কোতালেরবাগে মাছের খামারে চাঁদা দাবিতে হামলার অভিযোগ ফতুল্লায় যুবলীগের সক্রিয় কর্মী লিটু গ্রেপ্তার ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার ফতুল্লা থানায় সালিশকালে মারামারি, এএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান বক্তাবলীতে মাদ্রাসাছাত্র নিহত: ‘ধামাচাপা দিতে দরকষাকষির’ অভিযোগ

ফতুল্লা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
ফতুল্লা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সম্প্রতি সাইনবোর্ড গিরিধারায় তিন সাংবাদিকের ওপর হওয়া হামলার প্রতিবাদে শনিবার ফতুল্লা প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্কবার্তা দেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন পথে যে কোনো ধরনের বাধা অগ্রহণযোগ্য এবং হামলার মাধ্যমে সাংবাদিকদের ভয় দেখানো যাবে না।

সমাবেশে ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মোঃ মাহফুজ জাহিদ, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি শরীফ সুমন, জাগো নিউজের প্রতিনিধি মোঃ আকাশ, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক মোঃ সেলিম, দপ্তর সম্পাদক এমএ সুমন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা এককভাবে হুমকি ও সহিংসতার মাধ্যমে সাংবাদিকদের কাজকে ব্যাহত করার যে কোনো চেষ্টা নিন্দনীয় বলে মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..