প্রকাশিত হলো রৌদ্রছায়ার বিশেষ সংখ্যা ‘মা’
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রকাশিত হলো রৌদ্রছায়ার বিশেষ সংখ্যা ‘মা’
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব! চোরাই তেলের ব্যবসায় কোটিপতি রায়হান গং! বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মামলার আসামী রাজু গ্রেফতার লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসিকে বিএসপির স্মারকলিপি অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা! এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও, এলাকায় উদ্বেগ ফতুল্লা বাজারে ড্রেন-রাস্তা-শেড সংস্কার ও নির্মাণকাজের উদ্বোধন দ্বিতীয়বার পুরস্কৃত হলেন ডিএসবি ফতুল্লা জোনের হুমায়ুন কবির নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার রাজ্জাকের ‘মাদক সাম্রাজ্য’ রক্ষায় পুলিশকে ফাঁসানোর অপচেষ্টা!

প্রকাশিত হলো রৌদ্রছায়ার বিশেষ সংখ্যা ‘মা’

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
প্রকাশিত হলো রৌদ্রছায়ার বিশেষ সংখ্যা ‘মা’

নিজস্ব সংবাদদাতা : এবার একুশে গ্রন্থমেলায় প্রকাশ হলো সাহিত্যের ত্রৈমাসিক সংকলন ‘রৌদ্রছায়া’র বিশেষ সংখ্যা ‘মা’। নবীণ প্রবীণ ৬৮ জন লেখকের লেখা নিয়ে এবারের বিশেষ সংখ্যা। রৌদ্রছায়া’র সম্পাদক আহমেদ রউফ নিজেই এই সংখ্যাটিতে প্রচ্ছদ একেঁছেন। অলংকরণ করেছেন শাহ্ আলম। প্রচার সম্পাদনায় রয়েছেন মৈনাক শিশির।

এ বিষয়ে জানতে চাইলে সাহিত্যের ত্রৈমাসিক সংকলন রৌদ্রছায়া’র উপদেষ্টা রণজিৎ মোদক বলেন, সন্তানের প্রতি মায়ের ভালবাসা অবিরাম। তাই মাকে স্মরণীয় ও বরণীয় করার লক্ষ্যে মায়ের প্রতি আমাদের যে ভালবাসা তা প্রকাশ পেয়েছে এই সংখ্যায়। রৌদ্রছায়া শুধু গল্প বা কবিতা নিয়ে নয় সাহিত্যপ্রেমীদের মনকাড়া একটি লিটলম্যাগ। যেমন প্রচ্ছদ তেমনি প্রতিটি গল্প, কবিতা, ছড়া ও স্মৃতিকথার ইলোস্ট্রেশন যেন মুগ্ধ করে। তার উপরে একজন গুণী এবং নিরলস পরিশ্রমী বিচক্ষণ সম্পাদকের হাতের ছোঁয়ায় সত্যিই রৌদ্রছায়া’র বিশেষ সংখ্যা ‘মা’ প্রশংসার দাবি রাখে।

রৌদ্রছায়া’র সম্পাদক আহমেদ রউফ বলেন, সাহিত্যের মাঝে আলোকিত জীবন গড়ার লক্ষ্যে, আমি একা নই সবাইকে নিয়ে আলোর মশাল হাতে এগিয়ে যেতে যাই। রৌদ্রছায়া তারই একটি প্রয়াস। প্রতিটি গল্প, স্মৃতিকথা, কবিতা ও ছড়ার মধ্যে রয়েছে আমাদের সবার গর্ভধারীনি মায়ের ভালবাসা, সুখ-দুঃখ ও স্মৃতির সুভাষ। অল্প সময়ে বইটি পড়ে পাঠক তার সাহিত্যের আত্মতৃপ্তি লাভ করবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..