প্রাইম বাবুলের মিছিল থেকে যানজট নিরসন কর্মীদের উপর হামলা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রাইম বাবুলের মিছিল থেকে যানজট নিরসন কর্মীদের উপর হামলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

প্রাইম বাবুলের মিছিল থেকে যানজট নিরসন কর্মীদের উপর হামলা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
প্রাইম বাবুলের মিছিল থেকে যানজট নিরসন কর্মীদের উপর হামলা

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুলের প্রচারণামূলক মিছিল থেকে শহরের যানজট নিরসন কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে শহরের যানজট নিরসনে দায়িত্বে থাকা কয়েকজন শিক্ষার্থীকে মারধরও করা হয়েছে। তাদের মধ্যে রাতুল দেওয়ান (২২) ও মো. হোসাইন (১৮) নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে শহরের মিশনপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যানজট নিরসনে দায়িত্বে থাকা কর্মীরা জানান, শহরের ভেতরে চার আসনের ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) প্রবেশ নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করে একটি ইজিবাইক চাষাঢ়ায় ঢোকায় সেটিকে আটকায় যানজট নিরসন কর্মীরা। ওই সময় আবু জাফর আহমেদ বাবুলের সমর্থনে একটি মিছিল মিশনপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলো। ইজিবাইকের চালক ওই মিছিল থেকে তার পরিচিত কয়েকজন নেতা-কর্মীকে ডেকে এনে যানজট নিরসন কর্মীদের উপর হামলা চালায়।

যানজট নিরসনের দায়িত্বে থাকা শিক্ষার্থী শাহিন মৃধা বলেন, “ইজিবাইকের চালক তার পরিচিত সন্ত্রাসী গোছের নেতা-কর্মীদের ডেকে এনে আমাদের উপর হামলা চালায়। আমরা বারবার তাদের নিভৃত করার চেষ্টা করেও পারিনি। আমরা ভিডিও করতে গেলে তারা আমাদের উপর আরও চড়াও হয়। মোবাইল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।”

“আমরা এ বিষয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিটি কর্পোরেশনের যানজট নিরসনের সুপারভাইজারকে জানিয়েছি। তারা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন,” যোগ করেন শাহিন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মীদের সুপারভাইজার সম্রাট ইসলাম বলেন, বিষয়টি তারা সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..