প্রিমিয়ার সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে চরসৈয়দপুর এলাকাবাসীর মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
প্রিমিয়ার সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে চরসৈয়দপুর এলাকাবাসীর মানববন্ধন
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

প্রিমিয়ার সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে চরসৈয়দপুর এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
প্রিমিয়ার সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে চরসৈয়দপুর এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ : পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ, ডাষ্ট সরানোর ব্যবস্থা ও ইউপির রাস্তা ছেড়ে দেয়ার দাবীতে প্রিমিয়ার সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চর সৈয়দপুর এলাকাবাসী। সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চর সৈয়দপুর প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরী সামনে এড. হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গোগনগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ জুলহাস বেপারী। উপস্থিত ছিলেন, হাজ্বী মোঃ শের আলী মাদবর, হাজ্বী কাদির মাদবর, হাজ্বী মোঃ ঈসমাইল মিয়া, হাজ্বী মোঃ বিল্লাল সরকার, হাজ্বী মোঃ তাহের মাদবর, হাজ্বী মোঃ কাজী দেওয়ান, হাজ্বী মোঃ করিম মুন্সি, হাজ্বী মোঃ সিদ্দিক মাদবর, চান বাদশা, কামাল হোসেন, নেওয়াজ আলী মাদবর, বাদশা মিয়া, আইয়ুব আলী প্রধান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার পানি নিষ্কাশনের জন্য থাকা খাল মালিক পক্ষ ভরাট করে ফেলেছে। ৬ মাসের মধ্যে ড্রেন নির্মাণ করার কথা থাকলেও আড়াই বছরে ড্রেন নির্মাণ করেনি। ফলে বর্ষা মৌসুমে পানিবন্দী থাকতে হয়। প্রিমিয়ার সিমেন্ট এর ডাষ্ট পরিবেশ নষ্ট করছে সেটি অপসারণ করতে হবে। দখলকৃত ইউপির রাস্তা ছেড়ে দিতে দাবী জানানো হয়। নইলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।

মানববন্ধনের সভাপতি এড. হাবিবুর রহমান হাবিব বলেন, ৭ দিনের সময় নিয়ে আলোচনায় বসে সমস্যা সমাধানের কথা বলে মামলা দেয়া হয়। মামলায় ৯নং ওয়ার্ড মেম্বার জুলহাস বেপারীকে প্রধান আসামী, আমাকে ২নং আসামী, জুলহাস মেম্বারের দুই পুত্র আওলাদ ও সুমনকে এজাহার নামীয় আসামী করে অজ্ঞাত নামা ২০/২৫ জনকে আসামী করে মামলা দায়ের করে মালিক পক্ষের দালাল মজিবুর রহমান। মজিবর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলামের ভাই।

এ ব্যাপারে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরীর উর্ধঃতন কর্মকর্তা রেজাউল করিম মুঠোফোনে জানান, রাস্তা যেহেতু ইউনিয়ন পরিষদের নওশেদ চেয়ারম্যান ড্রেন নির্মাণ করে দিবেন। যিনি মামলা করেছেন মজিবুর রহমান আমাদের প্রতিষ্ঠানের কেউ নন। উনি পুরাতন সৈয়দপুর এলাকার বাসিন্দা ও ঠিকাদার। তারা ৩টি দাবী করেছেন শুনেছি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..