ফতুল্লায় অপহৃত বাশু শেখ উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় অপহৃত বাশু শেখ উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় অপহৃত বাশু শেখ উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
ফতুল্লায় অপহৃত বাশু শেখ উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

ফতুল্লায় মোঃ বাশু শেখ (৫৪) নামের এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে ফারদিন (২৮) নামের এক অপহরণকারী কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

একই সঙ্গে থানায় অভিযোগ করার ১২ ঘণ্টার মধ্যে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফারদিন ফতুল্লা মডেল থানার পাগলা নয়ামাটি এলাকার মৃত হাজী নজরুল ইসলামের ছেলে।

এঘটনায় মোঃ বাশু শেখ বাদী হয়ে বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলার আসামিরা হলো ফারদিন, হাবিবুর রহমান লিপুু,জালাল ওরফে জামাল সহ অজ্ঞাত নামা ২/৩ জন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার পাগলা মেরিএন্ডার রেস্তোরার গেইটের সামনে থেকে একটি সাদা প্রাইভেট কারে করে অস্ত্রের মুখে জিম্মি করে গ্রেফতারকৃত ফারদিন, হাবিবুর রহমান লিপুু, জালাল ওরফে জামাল সহ অজ্ঞাত নামা ২/৩ জন মোঃ বাশু কে জোরপ্র্বূক অপহরন করে।

এসময় অভিযুক্তরা তাকে চোখ বেধে পাগলা নুরাবাগ ক্যানেল পাড়স্থ গ্রেফতারকৃত ফারদিনের গোডাউনে নিয়ে যায়। এবং সেখানে তাকে নির্যাতন করে। এক পর্যায়ে অভিযুক্তরা তার নিকট ৮ লাখ ৫০ হাজার টাকা দাবী করে।

নির্যাতনের সময় মোঃরাশু ডাক-চিৎকার করলে অপহরনকারীরা তার চোখ খুলে দিয়ে মুখে কাপড় গুজে দেয়। তাকে লোহার রগ,পিস্তলের বাট, দিয়ে সারারাত নির্যাতন করে।

উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নন্দন সরকার জানান,অপহরনের একদিন পর বুধবার সন্ধ্যায় অপহরনের শিকার রাশু শেখের স্ত্রী ফতুল্লা মডেল থানায় এসে একটি সাধারন ডায়েরী করেন।

সাধারন ডায়েরীর সূত্র ধরে পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বুধবার সারারাত ভর অভিযান পরিচালনা শেষে রাশু শেখ কে দেলপাড়াস্থ একটি পরিত্যাক্ত ভবন থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উদ্ধার করে।

ধারনা করা হচ্ছে পুলিশ অভিযানের বিষয়টি টের পেয়ে অপহরনকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী অপহরনকারী চক্রের সদস্য ফারদিন কে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..