ফতুল্লায় আ’লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় আ’লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় আ’লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
ফতুল্লায় আ’লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্যসহ ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ফতুল্লা থানার ভূইগড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১১।

আটককৃতরা হলেন, ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিন হোসেন সাগর এবং কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলম মাস্টার। আমিন হোসেন সাগর ফতুল্লা মডেল থানার মাহমুদপুরের আলাউদ্দিনের ছেলে ও শাহ আলম মাস্টার একই থানার ভূইগড়ের আবুল হোসেনের ছেলে।

আটককৃতদের ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

তিনি জানান, ফতুল্লা থানার মোট ৫টি মামলার আসামী তারা। এর মধ্যে আমিন হোসেন সাগরের বিরুদ্ধে চারটি মামলা ও শাহ আলম মাস্টারের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি ও হামলার ঘটনায় এ মামলা করা হয়। আটকদের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..