ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাখা গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাখা গ্রেফতার
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাখা গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাখা গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকা থেকে ইয়াবাসহ শাখাওয়াত হোসেন শাখা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভুইগড় খন্দকার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাখাওয়াত হোসেন শাখা ভুইগড় কাজীপাড়া এলাকার খন্দকার বাড়ির বাসিন্দা এবং হাজী অলিউল্লাহ সরকারের ছেলে।

হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) হাসান মাতুব্বরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাখাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা ফতুল্লা ও আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..