ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি আকাশ গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি আকাশ গ্রেপ্তার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি আকাশ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
ফতুল্লায় ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি আকাশ গ্রেপ্তার

ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারি আকাশকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সস্তাপুরস্থ এলজিডি ভবনের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আকাশ ফতুল্লা মডেল থানার ইসদাইর বুড়ির দোকান এলাকারমৃত কাশেম মিয়ার পুত্র।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক খন্দকার জহির উদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক রুবেল মিয়া ও মিঠুন চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত দুইটার দিকে ফতুল্লা মডেল থানার দক্ষিণ সস্তাপুরস্থ এলজিইডি ভবনের সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক কারবারি আকাশকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আকাশের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদক মামলাসহ ৯টি মামলা রয়ছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..