ফতুল্লায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফতুল্লায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
ফতুল্লায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মাহফিলে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, সাবেক দপ্তর সম্পাদক বোরহান বেপারী, ফতুল্লা থানা বিএনপি নেতা গিয়াসউদ্দিন লাভলু, ফতুল্লা ইউনিয়ন বিএনপি নেতা কাজী আরিফ, শ্রমিক দল নেতা মো. হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন আনু সহ ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

মাহফিলে নেতারা বলেন, “গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তিনি সুস্থ হয়ে উঠলে দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”

দোয়া পরিচালনা করেন ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইকবাল হোসেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..