ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা!
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা!

পুলিশের “গ্রেপ্তার” আর আদালতের “জেল” শুধু কাগজে-কলমে! বাস্তবে থামেনি সন্ত্রাসের মচ্ছব। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ৯নং ওয়ার্ডের পূর্ব লামাপাড়া ও নয়ামাটি এলাকায় সন্ত্রাসী চক্রের ত্রাসের রাজত্ব চলছে। শীর্ষ সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুর গ্রেপ্তারের পরও তার ভাতিজা ও সহযোগীরা এলাকায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এক হাজী সাহেবের পৃষ্ঠপোষকতায় এই সন্ত্রাসীরা আইনের ফাঁক গলে বেপরোয়া হয়ে উঠেছে।

১৯৯৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তালেব হোসেন পুইক্কার নেতৃত্বে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পর, তার ছেলে মোফাজ্জল হোসেন চুন্নু নতুন একটি সন্ত্রাসী চক্র গড়ে তোলে। চুন্নু এখন কারাগারে থাকলেও তার দুই ভাতিজা জিহাদ (নুর আলম) ও জিসান (গোলাম রহমান) এবং খালাতো ভাই সালেম আহমদ, বাবু ও হাসমত আলী মিলে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মাসে এই চক্রের সদস্যরা এক যুবকের কাছ থেকে ১৫ হাজার টাকা পিস্তল দেখিয়ে ছিনিয়ে নেয়। আরেক কলেজছাত্রকে মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ এনে ৮ হাজার টাকা জোর করে আদায় করে। এলাকাবাসীর দাবি, এই সন্ত্রাসীরা হাজী সাহেবের আশ্রয়ে থেকে নির্বিঘ্নে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজী সাহেব অবৈধ গ্যাস লাইনের ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। তার রাজনৈতিক যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ রয়েছে। চুন্নু বাহিনীর সদস্যরা তার ছত্রছায়ায় থেকে আইনের হাত এড়িয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “এরা প্রকাশ্যে টাকা আদায় করে, বাড়িতে হামলা করে। আমরা পুলিশে জানালে হাজী সাহেবের লোকজন মামলা মিটিয়ে দেয়। প্রশাসনকে অনুরোধ, আমাদের রক্ষা করুন।”

নারায়ণগঞ্জ পুলিশ সুপার কুমার মজুমদার বলেন, “বিষয়টি তদন্ত চলছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” তবে স্থানীয়রা প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন।

এলাকাবাসী দাবি করেছেন, যৌথ বাহিনীর হস্তক্ষেপে এই সন্ত্রাসী চক্রকে উৎখাত করা হোক এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..