ফতুল্লায় জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
ফতুল্লায় জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফতুল্লার পূর্ব লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ১ম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, কেক কাটা, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।

শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক অর্ণব আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ উল হোসাইন রাব্বী ও আব্দুল্লাহ আল মামুন (সুজন)।

প্রধান অতিথির বক্তব্যে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মোঃ মনির হোসেন বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বিগত ১ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে। সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।

মোঃ মনির হোসেন আরো বলেন, জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ। এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে জে.আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক ফারুক হোসেন কচির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, আবুল কালাম, মোঃ মফিজ, কবির হোসেন, কিবরিয়া, আলম, নজরুল, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সুজন ও মোঃ রায়হান চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..