ফতুল্লায় ডিস ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লায় ডিস ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ডিস ব্যবসায়ীর নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী নুর মোহাম্মদ (৪২) ফতুল্লা মডেল থানায় নবীনগর এলাকার আব্দুল খালেকের ছেলে জসিম (৪১), মুসলিমনগর এলাকার নাছিরের ছেলে মোক্তার (৪০), ডালিপাড়া এলাকার সোহেল (৪৩) ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফকির চান বেপারীর ছেলে নুর মোহাম্মদ দীর্ঘ ২২ বছর ধরে সততার সঙ্গে নবীনগর এলাকায় ডিস ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয়, উল্লিখিত আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা এর আগেও কয়েক দফায় ব্যবসায়ী নুর মোহাম্মদের ডিস লাইনের তার কেটে ও মেশিন চুরি করে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি সাধন করেছে।

সম্প্রতি ওই বিবাদীরা কোনো কারণ ছাড়াই নুর মোহাম্মদের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ২৮ অক্টোবর তারা ব্যবসায়ীর ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিয়ে টাকা দাবি করে এবং টাকা না দিলে এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।

এরপর ২৯ অক্টোবর সকাল ১১টার দিকে বিবাদীরা নবীনগর এলাকায় গিয়ে ব্যবসায়ীর দুই কর্মচারী মো. রাকিব ও মো. রিফাতকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা প্রতিবাদ করলে বিবাদীরা তাদের মারধর করে শরীরে নীল ফোলা জখম করে এবং ব্যবসায়ী নুর মোহাম্মদকে হুমকি দেয় যে, চাঁদার টাকা না দিলে তাকে ও তার কর্মচারীদের প্রাণে মেরে ফেলবে।

এ ঘটনায় নুর মোহাম্মদ নিজে ও তার কর্মচারীদের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..