ফতুল্লায় ড্রামের ভেতর লাশটি নয়নের
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ড্রামের ভেতর লাশটি নয়নের
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

ফতুল্লায় ড্রামের ভেতর লাশটি নয়নের

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
ফতুল্লায় ড্রামের ভেতর লাশটি নয়নের

ফতুল্লার উত্তর শিয়াচরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া দু পা বিচ্ছিন্ন লাশটি নয়ন (৪৯) এর। সে কুতুবপুরের পিলকুনি এলাকার আব্দুস সালামের ছেলে।

এরআগে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার তক্কার মাঠ-নন্দলালপুর সড়কের উত্তর শিয়াচর মাওয়া মার্কেটের পেছনে পরিত্যাক্ত ঝোপের ভিতরে একটি ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার বেলা ১২ টার দিকে মাওয়া মার্কেটের পেছনের এক পরিত্যক্ত স্থানে স্থানীয়রা একটি ড্রামের ভিতরে মৃতদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, আশেপাশের এলাকাবাসী গন্ধ পাওয়ার পর পুলিশকে অবহিত করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে তদন্ত করে জানা যায় যে নয়নের দুই স্ত্রী। তার দ্বিতীয় স্ত্রীর পরক্রীয়ার কারণে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা নয়নকে হত্যা করে লাশ গুম করে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা থানার কর্মকর্তা উপ পরিদর্শক রেহানুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ড্রামের ভিতরে থাকা দু পা বিচ্ছিন্ন অর্ধগলিত লাশটি উদ্ধার করেছি। অন্য কোথাও হত্যা করে নিহতের মৃত দেহটি ড্রামের ভিতরে করে এখানে ফেলে রেখে গেছে। “আমরা ঘটনাস্থল থেকে কিছু প্রাথমিক আলামত সংগ্রহ করেছি। তদন্ত চলছে এবং শীঘ্রই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কিত তথ্য জানানো হবে।”

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..